MQ-9B ReaperBreaking News Technology 

সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম কিনছে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিনের কার্যকলাপের ওপর নজর রাখতে এবার চালকবিহীন এমকিউ -৯ নামক ড্রোন কিনতে চলেছে ভারত। জানা গিয়েছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখ অঞ্চলে চিনের ওপর নজরদারির জন্য এই ড্রোন কেনা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এরফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। উল্লেখ্য, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের উত্তেজনা অব্যাহত।

সূত্রের খবর, চিনের কর্মপদ্ধতির ওপর নজর রাখতে এবার আমেরিকার থেকে ৩০টি এমকিউ -৯ (MQ-9B Guardian drone) কিনতে চলেছে ভারত। এবিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বেধীন রক্ষা পরিষদের কাছের শীঘ্রই এর বিস্তারিত বিবরণ পেশ করা হবে বলে খবর। পাশাপাশি ইজরায়েল থেকে আনা হেরন-র স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইসকেও মজবুত করতে উদ্যোগী হয়েছে ভারত।

উল্লেখ্য, চিন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংক্রান্ত সংঘাতের মধ্যেই ভারত নিজের প্রতিরক্ষা বিভাগকে আরও মুজবুত করতে শুরু করেছে। পাশাপাশি সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম কিনছে ভারত। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ২২ হাজার কোটি টাকার ডিল হতে চলেছে ৯ রিপার ড্রোনের ৷ প্রাথমিকভাবে ৬ টি ড্রোন প্রথমে আসবে ৷ পরে আনা হবে বাকি ২৪টি ড্রোন ৷ যা আগামী ৩ বছর ধরে ডেলিভারি হবে বলে জানা গিয়েছে।

ড্রোন উৎপাদককারী সংস্থা জানিয়েছে, এই ড্রোন একটানা ২৭ ঘণ্টা উড়তে সক্ষম। পাশাপাশি রিপার ড্রোন সর্বাধিক ৪৪৪.৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উড়তে পারে। এটির ৫০ হাজার ফুট উচ্চতায় উড়ার দক্ষতা রয়েছে। একসঙ্গে ১২টি মুভিং টার্গেটকে ট্র্যাক করার সঙ্গে প্রথম মিসাইল ছাড়ার ০.৩২ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় মিসাইল ছাড়ার জন্য প্রস্তুত হতে পারে।

উৎপাদক সংস্থা সূত্রে আরও জানা যায়, এই ড্রোন মোট ১,৭৪৬ কিলো ওজন বহনে সক্ষম। এটি ফল্ট টলারেট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং ট্রিপল রিডন্টেন্ট অ্যাভিওনিক্স সিস্টেমে সহ অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এটি মডিউলার ড্রোন হওয়ার ফলে সহজেই পেলোডস কনফিগার করা যায়।

অন্যদিকে এটা রিয়েল টাইম সিস্টেম থাকার ফলে পৃথিবীর যে কোনও প্রান্তে ডেটা পাঠাতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে লেজর বোম পরিবহন করতে সম্ভব। ইলেক্ট্রো অপ্টিক্যাল ইনফ্রারেড, সার্ভিল্যান্স র‍্যাডার, মাল্টিমোড মৈরিটাম ইলেকট্রনিক্স সাপোর্ট মেজর্স-এর মতো বিষয়ে পারদর্শী।

Related posts

Leave a Comment