রূপো জয়ী শ্যুটার অয়নিকা ছবি আঁকাতেও সাবলীল

Art an Artist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অলিম্পিয়ান অয়নিকা এখন চিত্রশিল্পী। সূত্রের খবর, ৪ বছর পূর্বে রিও অলিম্পিকে তাঁর হাতে ছিল এয়ার রাইফেল। বর্তমান সময়ে তুলি হাতে ছবি আঁকার বিষয়ে অয়নিকা পাল সাবলীল। সূত্রের আরও খবর, কমনওয়েলথ গেমসের রূপো জয়ী শ্যুটার পেশায় একজন ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার। মুম্বই প্রবাসী এই বাঙালি অয়নিকার ফাইন আর্টস শিক্ষারও সার্টিফিকেট রয়েছে। জানা গিয়েছে, অয়নিকা পালের সাদা-কালোয় আঁকা ঘোড়ায় চড়া এক যোদ্ধার ছবি শিল্পী মহলে বিশেষ আলোড়ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *