পিপিই প্রস্তুতিতে রেকর্ড গড়ল ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রেকর্ড করল ভারত। মাত্র ২ মাসেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিপিই প্রস্তুতকারী দেশ হল ভারত।উল্লেখ্য,’আত্মনির্ভর ভারত অভিযান’-এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় ভারত মাস্ক ও পিপিই তৈরিতে বিশ্বের দ্বিতীয় উৎপাদনকারী দেশ হিসেবে রেকর্ড সৃষ্টি করল।চীনের পরেই ভারত সর্বাধিক পিপিই তৈরি করার কৃতিত্ব অর্জন করেছে, এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে।এই সাফল্য মাত্র ২ মাসেই।উল্লেখ্ কর যায়, করোনা সংক্রমণ মোকাবিলায় করোনা-যোদ্ধাদের কাছে পিপিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে পিপিই অপরিহার্য ও বাধ্যতামূলক।কোভিড-১৯ রোগীদের সেবা করার ক্ষেত্রে নিজেদের রক্ষায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এটি বিশেষ প্রয়োজনীয়।আবার বস্ত্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এক্ষেত্রে গুণগত মানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে পিপিই প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে।যার ফলে মাত্র ২ মাস সময়েই লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হয়েছে।

