বারাবনিতে আটকে পড়া ২ অজগর উদ্ধার

indian_python

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত ২ অজগর উদ্ধার হল। উদ্ধার করেছে বন দপ্তর। স্থানীয় সূত্রের খবর, লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে বারাবনিতে আটকে পড়া সাপুড়েদের কাছ থেকে ২টি অজগর সাপই উদ্ধার হল। ওড়িশা থেকে সাপের খেলা দেখাতে এসেছিলেন সাপুড়েরা। এরপর লকডাউনে আটকে পড়েন সাপুড়েরা। বারাবনির চরণপুরে স্থানীয় মানুষ আশ্রয় দিয়েছিলেন তাঁদের। স্থানীয় বাসিন্দারা চাল, ডাল-সহ কিছু সামগ্রী দিয়ে সাহায্য করলেও সাপেদের পেট ভরাতে গিয়ে নাকাল হন সাপুড়েরা। এভাবে সাপ আটকে রাখা যায় না বলে সাপ দুটিকে উদ্ধার করেছে। বন দপ্তরের উদ্যোগেই সাপেদের খাবার ব্যবস্থা হয়। পর্যবেক্ষণে রাখার পরে সাপ দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *