নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশ ও দশের আরোগ্য কামনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিজিটাল শুভেচ্ছা কার্ডে মুক্তির বার্তা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশ ও দশের আরোগ্য কামনাই করা হয়েছে। বাংলা নববর্ষের আগের রাত থেকেই ডিজিটাল শুভেচ্ছা কার্ডে পরিচিত ও প্রিয়জনকে বিপর্যস্ত পরিস্থিতিতে সঙ্কট মোকাবিলার সাহস, প্রেরণা ও উপদেশ পাঠানোর হিড়িক চলেছে। লকডাউনে গৃহবন্দি জীবন, তার মধ্যেই বাংলা ও বাঙালির নববর্ষ পড়েছে। পয়লা বৈশাখে সেই বাঙালিই একে অপরকে বার্তা দিল- হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও ট্যুইটারে। এসবে ছিল জয় করার বার্তাই। উল্লেখ্য, এই নেট-যুগে যে-কোনও উৎসব-পার্বণেই ডিজিটাল কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময়ের চল চলে এসেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেকে এই সব নিজেই তৈরি করেন। আবার অনেকে গ্রাফিক্স-মেসেজ থেকে পছন্দসই লেখা বা ছবি ফরওয়ার্ড করে দেন আত্মীয়-বন্ধু ও পরিচিত মহলে। ডিজিটাল কার্ডে ছন্দবিহীন অনেক স্বরচিত কবিতাও দেখা যায়।

