জন স্মল ফিনান্স ব্যাঙ্কের নতুন ডিজিটাল পরিষেবা

Jana Small Finance Bank

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জন স্মল ফিনান্স ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম- ডিজিজেন এনেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা যে-কোনও প্রান্তে বসে এবং কোনওরকম সমস্যা ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি মেয়াদি আমানত করাও যাবে। এক্ষেত্রে ন্যূনতম ব্যালান্স ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে। ব্যাঙ্ক সূত্রের খবর, গ্রাহকদের আমানতে ৪.৫ শতাংশ এবং মেয়াদি আমানতের ক্ষেত্রে ৭.৫ শতাংশ পর্যন্ত হারে সুদ মিলবে। আবার এই প্ল্যাটফর্মে অনলাইন বিল পেমেন্ট, ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার এবং ডেবিট কার্ডের মাধ্যমে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুযোগ পেতে পারবেন গ্রাহকরা। অন্যদিকে ব্যাঙ্কের সঙ্গে কেওয়াইসি নিয়ম মেনে অ্যাকাউন্ট খোলার আগে এই অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখাও যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *