৩৯ লক্ষ টিকিট বাতিল রেলে, টাকা ফেরত পাবেন গ্রাহকরা

train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনের সময় বেড়ে হল ৩ মে।রেল সূত্রে খবর, ১৫এপ্রিল থেকে ৩মে পর্যন্ত বুকিং হওয়া ৩৯ লক্ষ টিকিট বাতিল করল ভারতীয় রেল। ১৪ এপ্রিল লকডাউন উঠে যাবে, এমনই প্রত্যাশা নিয়েই অনেকেই অগ্রিম টিকিট বুক করা শুরু করে। প্রায় ৩৯লক্ষ্ টিকিট বুকিংও হয়ে যায়।এর পর লকডাউনের সময়সীমা বেড়ে হয় ৩মে। গ্রাহকরা সমস্যায় পড়েন। উল্লেখ্য, যাঁরা অনলাইনে টিকিট বুকিং করেছেন তাঁরা টাকা ফেরত পাবেন বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ।আবার যাঁরা কাউন্টারে টিকিট কেটেছিলেন, তাঁরা ৩১জুলাই পর্যন্ত টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *