রবীন্দ্রজয়ন্তী ভিডিয়োয়

rabindranath thakur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে রবীন্দ্রজয়ন্তী পালন চিকিৎসকদের।জানা গিয়েছে,ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে ১৮মিনিটের একটি ভিডিও বানানো হয়েছে।সেখানে নিজেদের কাজের জায়গায় গান, আবৃতি রেকর্ডিং করে পাঠিয়েছেন তাঁরা। ভিডিয়োর সূচনায় বেলেঘাটা আইডির উপাধ্যক্ষ আশীষ মান্না জানিয়েছেন, জরুরি বিভাগের সামনে অসুস্থ-অশক্ত মানুষের সাহায্যে যে এগিয়ে আসেন সেই রবীন্দ্রনাথ। যে চিকিৎসক ও নার্স রোগীদের সেবায় ব্রতী হয় তাঁর কাছে তাঁরাই রবীন্দ্রনাথ। পরবর্তীতে “আজি এ প্রভাতে” পাঠ করেন বিশেষজ্ঞ কমিটির সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী। আবার এম আর বাঙুরের সুপার শিশির নস্কর সহ অন্যান্য চিকিৎসকরা গান ও আবৃতি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *