আইপিএল ক্রীড়াসূচি আগামীকাল, ম্যাচ শুরু ১৯ সেপ্টেম্বর

ipl-2020

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামীকাল প্রকাশিত হতে চলেছে আইপিএল-২০২০’র ক্রীড়াসূচি। এই খবর জানালেন আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল। জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। সূত্রের খবর, ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে এবং সন্ধ্যে সাড়ে ৭টা থেকে আইপিএল শুরু হবে। তবে সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ না হওয়ায় এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আইপিএল-২০২০’র ক্রীড়াসূচি গতকাল প্রকাশিত হবে। তবে শেষপর্যন্ত তা হয়নি। যদিও এখনও তা অপ্রকাশিতই রয়েছে। সূত্রের আরও খবর, আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। ফাইনাল হবে ১০ নভেম্বর। এবারের আইপিএলে মোট ৫৬টি ম্যাচের পাশাপাশি ২১টি করে ম্যাচ হবে দুবাই ও আবুধাবিতে। অন্যদিকে শারজায় থাকছে ১৪টি।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় ফলে ধোনিবাহিনী কবে মাঠে নামবেন, সেই বিষয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই কারণেই হয়তো আইপিএল ক্রীড়াসূচি প্রকাশ করতে বিলম্ব হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *