jam and treeHealth Others 

জেনে নিন জামের উপকারী গুণগুলি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম ও লিচুর মতো এই ফলটিকে অনেকে পছন্দ করেন না। জামের প্রচুর উপকারী গুণ রয়েছে। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন,মধুমেহ রোগ নিয়ন্ত্রণে এই ফল উপকারী। জামের বীজে রয়েছে জ্যাম্বোলিন এবং জ্যাম্বোসাইন ৷ এই দুই উপাদান থাকে বলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে ৷ এছাড়া শরীরে ইনসুলিন উৎপাদনও বৃদ্ধি করে থাকে ।

পুষ্টি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,পেটের অসুখ সারানোর জন্য জামের উপকারী গুণ রয়েছে। এর শাঁস ও খোসা ফাইবার সমৃদ্ধ ৷ এক্ষেত্রে পরিপাক ক্রিয়া ভাল হয়ে থাকে। আলসার ও পেটের বিভিন্ন সমস্যায় জাম উপকারী। জামের বীজ ব্যবহৃত হয় আয়ুর্বেদিক ওষুধের উপাদান হিসেবেও ৷ মধুমেহ সহ হাইপারটেনশনে জাম ও তার বীজ কার্যকরী ৷ জাম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ৷ ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই ফল উপকারী।
জাম বীজ খাওয়া যায় নানা উপায়ে ৷ গুঁড়ো করে খাওয়া যেতে পারে। অন্য খাবারের উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে এই গুঁড়ো ৷

Related posts

Leave a Comment