শুটার রিতিকার উৎসাহ

Joydeep Karmakar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লিউকোমিয়াতে আক্রান্ত বাংলার শুটার রিতিকা কর্মকার। রাজারহাটে ক্যান্সার হাসপাতাল থেকে অনলাইন শুটিংয়ে বক্তব্য রেখেছেন তিনি। লিউকোমিয়াতে আক্রান্ত রিতিকার যোগদান লকডাউনের সময় হওয়া অনলাইন শুটিংয়ে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। সূত্রের খবর, এই অনলাইন শুটিংয়ের অন্যতম কারিগর অলিম্পিকে চতুর্থ হওয়া শুটার জয়দীপ কর্মকার। এ বিষয়ে জয়দীপ জানিয়েছেন, সকলেই রিতিকার সঙ্গে কথা বলেছে। নিজেও খেলতে চেয়েছিল। হাসপাতালের মধ্যে থেকে সম্ভব নয়। উল্লেখ্য, সারা দেশ জুড়ে এখন অনলাইন শুটিংয়ের রমরমা। শেষ হওয়া এমনই এক শুটিংয়ে অংশ নিয়েছিলেন প্রায় ৪৭ জন শুটার। সকলকে উৎসাহ দিয়েছেন রিতিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *