Saba KarimOthers Sports 

ঘরোয়া ক্রিকেটে করোনার প্রভাব নিয়ে উদ্বিগ্ন সাবা করিম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশনের জেনারেল ম্যানেজার সাবা করিম ঘরোয়া ক্রিকেট নিয়ে সংশয়ে। ঘরোয়া ক্রিকেটে করোনার প্রভাব কতটা পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন তিনি। সাবা করিম জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের জন্য কোনও ব্যাক আপ প্ল্যানই তৈরি করা হয়নি। যার ফলে করোনা পরবর্তী সময়ে বড় সমস্যায় পড়তে পারেন ঘরোয়া ক্রিকেটাররা। তবে আগস্ট মাস পর্যন্ত সময় রয়েছে। আমরা প্রত্যেক মাসেই এ নিয়ে কথা বলতে পারি। সুযোগ পেলেই ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবা যাবে। আবার আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বোর্ড।

Related posts

Leave a Comment