ভিভিএস লক্ষ্মণের অনলাইন ক্লাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভিভিএস লক্ষ্মণ অনলাইনে বাংলার দুই ক্রিকেটার অভিষেক রামন ও কাজী জুনেইদ সফির ক্লাস নিলেন। সূত্রের খবর, ২ জনের সঙ্গে আলাদাভাবে প্রায় ৪৫ মিনিট করে কথা বলেছেন লক্ষ্মণ। অন্যদিকে বাংলার ব্যাটিং পরামর্শদাতার সঙ্গে ভিডিও চ্যাটে ছিলেন বাংলার কোচ অরুণ লাল। জয়দীপ মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। পরে অংশ নিয়েছেন সৌরাশিস লাহিড়িও। জানা গিয়েছে, ব্যাটিং টেকনিক থেকে মনোসংযোগ বাড়ানো ও খারাপ সময় কাটিয়ে কীভাবে ফিরে আসতে হবে, এসব নিয়ে মনস্তাত্বিক আলোচনা হয়েছে ওই ক্লাসে। সূত্রের আরও খবর, লকডাউন পর্ব উঠলে কলকাতায় এসে বাংলার সব ক্রিকেটারদের সঙ্গেই আলোচনা করবেন লক্ষ্মণ।

