ballot boxBreaking News Politics 

৮ জুলাই পঞ্চায়েত ভোট : একনজরে ত্রিস্তর পঞ্চায়েত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : গতকাল রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হল। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে। একদফায় ভোট গ্রহণ পর্ব। আজ থেকেই মনোনয়ন শুরু। শেষ দিন ১৫ জুন। মনোনয়ন যাচাই ১৭ জুন। ২০ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা হওয়ার সম্ভাবনা ১১ জুলাই গণনা। আজ থেকেই আদর্শ আচরণবিধি। পঞ্চায়েত নির্বাচন হবে ব্যালট পেপারে। ভোট হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়ন রবিবার বাদে সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

৬ জুলাই বিকেল ৫টার পরে প্রচার শেষ। নির্দিষ্ট পোর্টালে অভিযোগ নথিভুক্ত করা যাবে। একনজরে ত্রিস্তর পঞ্চায়েত: মোট গ্রাম পঞ্চায়েত ৩৩১৭। মোট পঞ্চায়েত সমিতি ৩৪১। নির্বাচনী কেন্দ্র ৯৭৩০। জেলা পরিষদ ২০। নির্বাচনী কেন্দ্র ৯২৮। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৬১,৬৩৬। নির্বাচনী কেন্দ্র ৫৮,৫১৩। মোট ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। জেলা পরিষদের আসন ৮২৫। পঞ্চায়েত সমিতির আসন ৯২১৭। পঞ্চায়েতের আসন ৪৮৬৫০। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment