Jyoti-Shyam-1Others Sports 

দুবাইয়ে বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে ইতিহাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুবাইয়ে বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের শ্যাম সুন্দর স্বামী ও জ্যোতি বালিয়ান। ভারতীয় জুটি মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ওঠে রুপো নিশ্চিত করলেন। এরপর ফাইনালে শ্যামদের সোনার লক্ষ্যে লড়াই করতে হবে রাশিয়ার তিরন্দাজদের বিরুদ্ধে। উল্লেখ করা যায়, ২০১৭ সালের পর থেকে প্যারা তিরন্দাজরা সব ধরনের প্রতিযোগিতা থেকেই পদক জয়ী হয়েছেন। একমাত্র ব্যতিক্রম ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। শ্যাম ও জ্যোতির জুটি গত বছর আমিরশাহিতে বিশ্ব রাঙ্কিং ইভেন্টে রুপো জয়ী হয়। তাঁরা ফ্রান্সের জুটিকে পরাজিত করেছেন ১৫১-১৪৫ পয়েন্টে।

Related posts

Leave a Comment