Bangladesh Win-4Others Sports 

বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চট্টগ্রামে অনবদ্য জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন। আফগানদের বিরুদ্ধে ২১৬ রান তাড়া করতে নেমে ১২-তম ওভারে ৬ উইকেটে ৪৫ রান হয়ে যায় বাংলাদেশ। এরপর অবিচ্ছিন্ন ৭ উইকেটে ১৭৪ রানের বিশ্বরেকর্ড জুটি গড়ে জিতিয়ে দিলেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। দেশের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা জয় এটি। পাশাপাশি রান তাড়া করার ক্ষেত্রে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রান যোগ গড়ার বিশ্বরেকর্ড গড়লেন এই জুটি। ৪৯-তম ওভারে আফিফ জয়সূচক রান করার পর রীতিমতো বিজয়োৎসব হল। ১১৫ বলে আফিফ অপরাজিত ৯৩ রান করেছেন। ১২০ বল খেলে মেহেদি ৮১ রানে অপরাজিত থাকেন।

Related posts

Leave a Comment