বরফের আস্তরণে কাশ্মীরে জনজীবন বিপর্যস্ত

Kashmiri snow

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চারিদিকে মোড়া সাদা বরফ। কাশ্মীরের মানুষের সমস্যা বেড়েছে। বরফের আস্তরণে রাস্তা বন্ধ। লোডশেডিংও রয়েছে। রাস্তায় ২ ফিট পুরু বরফে মোড়া। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে কাশ্মীরে। সূত্রের খবর,পুলওয়ামায় ব্যাপক তুষারপাত চলেছে। কুলগাঁওতে রাস্তায় পুরু বরফের আবরণ। পীরপঞ্জল রেঞ্জ, অহরাবল ট্যুরিস্ট স্পট সংলগ্ন এলাকায় তুষারপাত অব্যাহত।

পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এ রকম তুষারপাত বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। মাত্রাতিরিক্ত তুষারপাতের আবহে কাশ্মীরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। রানওয়ে ঢেকে গিয়েছে বরফে। পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। বারামুলা,গন্দেরবল সহ কয়েকটি জেলায় অতি মাত্রায় তুষারপাত হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য হেল্পলাইন চালু করেছে কাশ্মীর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *