আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং শীর্ষে বাবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রকাশিত হল আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকা। ওই তালিকাতে ১০ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৬৫১। অন্যদিকে শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৮০৫। ৭ নম্বরে রয়েছেন ভারতের কে এল রাহুল। রেটিং পয়েন্ট ৬৮৬। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে সাফল্যের জন্য সূর্যকুমার যাদব উঠে এলেন ২১ নম্বর স্থানে। আবার বোলিং তালিকায় ২০ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

