Sri Arabind Vidyamandir-1Others 

থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ। দমদমের শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরে এই সংক্রান্ত আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। উল্লেখ করা যায়, দশম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩০০ পড়ুয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সহায়তায় ছিল রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং এনআরএসের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট। ‘থ্যালাসেমিয়া আর নয়’ শিরোনামে ওই আলোচনায় এই রোগের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে বক্তব্য রাখা হয়। সমগ্র অনুষ্ঠানটি হয়েছে করোনা-বিধি মেনে। আলোচনাচক্রের শেষে ১০০ জন পড়ুয়ার থ্যালাসেমিয়া চিহ্নিতকরণ পরীক্ষা করা হয়েছে।

Related posts

Leave a Comment