এশীয় তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে জ্যোতির সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জয়ী হলেন জ্যোতি সুরেখা ভেন্নম। এশীয় তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইউহিউনের বিরুদ্ধে মাত্র ১ পয়েন্টে জয়ী হয়ে সোনা পেলেন জ্যোতি। ম্যাচের ফলাফল ১৪৬-১৪৫। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেলেন জ্যোতি।

