প্রকাশ পাড়ুকোনকে জীবনকৃতী সম্মান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে এ বছর জীবনকৃতী সম্মান প্রদান করা হচ্ছে কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনকে। উল্লেখ করা যায়, ভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশন থেকেই এ বছর তাঁর নাম পাঠানো হয়েছে বিডব্লিউএফ-কে। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে এই প্রাক্তন তারকাকে। ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী হলেন প্রকাশ পাড়ুকোন।

