দশম-দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই ও সিআইএসসিই-র দশম-দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা অনলাইনে হবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি এই রায় দিয়েছে সুপ্রিমকোর্ট। উল্লেখ করা যায়, ২০২০-২১ সালের বোর্ডের পরীক্ষা দুটি টার্মে করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল সিবিএসই ও সিআইএসসিই। তবে প্রথম টার্মের পরীক্ষা অফলাইনেই হচ্ছে। এক্ষেত্রে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকজন পড়ুয়ার পক্ষ থেকে আদালতে যায়। এ বিষয়ে আবেদন ছিল, পরীক্ষা একই সঙ্গে অনলাইনে ও অফলাইনে হোক। সেই আর্জি খারিজ করে সুপ্রিমকোর্ট।

