kid of the year and gitanjaliBreaking News Lifestyle Others World 

টাইম ম্যাগাজিনের প্রথম ‘কিড অফ দ্য ইয়ার’ গীতাঞ্জলী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টাইম ম্যাগাজিনের প্রথম ‘কিড অফ দ্য ইয়ার’ ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলী রাও। সূত্রের খবর, ১৫ বছর বয়সী গীতাঞ্জলি প্রায় ৫০০০-এর বেশি প্রতিযোগীকে টেক্কা দিয়ে সেরার সেরা হলেন। সূত্রের খবর,প্রতিবছর টাইম ম্যাগাজিন প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। এবার প্রথম বর্ষসেরা শিশুদের নিয়ে তালিকা প্রকাশ করেছে। এ বছর টাইম ম্যাগাজিনে বর্ষসেরা শিশু হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতীয়–বংশোদ্ভুত গীতাঞ্জলী রাও। ম্যাগাজিনটি গীতাঞ্জলীকে ‘’কিড অফ দ্য ইয়ার’ ঘোষণা করে। সূত্রের আরও খবর, এই বিজ্ঞানী ও গবেষক ৫০০০ জনকে পিছনে ফেলে এই শিরোপা পেল। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, দূষিত ওপানীয় জল থেকে শুরু করে অপিওয়েড আসক্তি এবং সাইবার বুলিং সম্পর্কিত সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার করে বিস্ময়কর কাজ হয়েছে তাঁর মাধ্যমে।
টাইমস প্রোফাইলের জন্য গীতাঞ্জলী রাওয়ের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। উল্লেখ্য, জোলি শরণার্থীদের জন্য রাষ্ট্রপুঞ্জের হাইকমিশনারের বিশেষ দূতও। গীতাঞ্জলী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “চিন্তা করুন, গবেষণা করুন, তৈরি করুন এবং সেটির বিষয়ে কথা বলুন।” টাইমস ম্যাগাজিনে তাঁর বক্তব্য “প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। বরং, আপনি এমন বিষয়ে মনোযোগ দিন যা আপনাকে অনুপ্রাণিত বা উৎসাহিত করে। আমি যদি এটি করতে পারি তবে যে কেউ এটি করতে পারে।” এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, “ একই সময়ে, আমরা এখনও পুরনো সমস্যাগুলির মুখোমুখি হয়েছি। যেমন,আমরা এখানে মহামারীর মাঝে বসে আছি এবং আমরা এখনও মানবাধিকার সম্পর্কিত সমস্যার মুখোমুখি হচ্ছি।’’
জানা গিয়েছে,দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই গীতাঞ্জলী চিন্তা-ভাবনা করতে শুরু করেছে যে, কীভাবে সামাজিক পরিবর্তন আনতে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে । প্রসঙ্গত, যখন ১০ বছর বয়স তখন সে কার্বন ন্যানোটিউব সেন্সর টেকনোলজি নিয়ে গবেষণা করতে চেয়েছিল ডেনভর ওয়াটার কোয়ালিটি রিসার্চ ল্যাবে। ১৫ বছর বয়সী ওই কিশোরী আরও জানান, দূষিত জলের সমস্যা, মাদকাসক্ত এবং সাইবার বুলিং এর মতো সমস্যাগুলি প্রতিরোধে প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হবে। এ সমস্যাগুলি সমাধানে একটা গ্লোবাল ফার্ম তৈরি করবে, যেখানে সারা বিশ্বের তরুণ গবেষকরা সমস্যা সমাধানে কাজ করবে।

Related posts

Leave a Comment