কোচবিহার ভোটদানের হারে আপাতত শীর্ষে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ১০ এপ্রিল ভোটদানের হারে সবচেয়ে উপরে রয়েছে কোচবিহার জেলা। উল্লেখ্য, কোচবিহারের শীতলকুচিতে ৪ জনের মৃত্যু ঘিরে রাজ্য-রাজনীতি উত্তাল হয়। এক্ষেত্রে দেখা গিয়েছে, শনিবার চতুর্থ দফার নির্বাচনে সেখানেই সবচেয়ে বেশি ভোট পড়েছে বলে খবর। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কোচবিহারে ভোটদানের হার ৮৪.৭৬ শতাংশ। ভোটের হারের নিরিখে এরপরে রয়েছে আলিপুরদুয়ার সেখানে ৮২.৫৪ শতাংশ, হুগলি ৭৯.৭৫ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনা ৭৭.২৫ শতাংশ ও হাওড়ায় ৭৭.২৪ শতাংশ ভোট পড়েছে। সূত্রের আরও খবর, ওই জেলায় বিধানসভা কেন্দ্রের শীতলকুচিতে ভোট পড়েছে ৮৫.৫৭ শতাংশ। আবার ওই জেলার অন্য দুই বিধানসভা কেন্দ্র যথা- তুফানগঞ্জ ৮৮.৩০ শতাংশ ও মেখলিগঞ্জে ৮৭.৩১ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্যদিকে শনিবার ৪৪টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ৮৯.০৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

