Kolkata Book Fair 2022Entertainment 

কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ:৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি চূড়ান্ত। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা- ২০২২। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। আয়োজক সূত্রের খবর,পালন করা হবে নেতাজীর ১২৫ বছর, স্বাধীনতার ৭৫ বছর ও বাংলাদেশের ৫০ বছর।
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী কেএম খালিদ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক স্তরের এই বইমেলা আবারও স্বমহিমায়। বাংলাদেশ ছাড়াও ২০ টি দেশ অংশগ্রহণ করছে।

পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন বাংলাদেশের সেলিনা হোসেন প্রমুখ। করোনাজনিত পরিস্থিতিতে বইমেলা ২০২১ হয়নি। এবার বইমেলায় সব স্টলের মাপ ৩৫ শতাংশ কমানো হয়েছে। পাশাপাশি নতুন প্রকাশকদের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বইমেলা শুধু মেলা নয়। দেশের সমাজ ও সংস্কৃতির প্রতিফলক।

Related posts

Leave a Comment