কলকাতা পুরসভার মাথায় প্রশাসকমণ্ডলী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার কলকাতা পুরসভার মাথায় প্রশাসকমণ্ডলী বসছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে এমনই প্রস্তাব পৌঁছেছে নবান্নে। এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কলকাতা পুর বোর্ডের নির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। সূত্রের খবর, বর্তমান কলকাতা পুর আইনে (১৯৮০) অবশ্য সরাসরি প্রশাসক বসানোর কথা বলা নেই। সেক্ষেত্রে রাজ্য সরকারকে অধ্যাদেশ জারি করতে হবে। উল্লেখ করা যায়, নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম সাধারণ সভা হয়েছিল গত ২০১৫ সালের ৮ মে। পুর আইন অনুযায়ী এক্ষেত্রে জানা গিয়েছে, ওই দিন থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ থাকে কাউন্সিলরদের। যা শেষ হবে ৭ মে। ওই দিনের পর থেকে কাউন্সিলরদের আর কোনও ক্ষমতা থাকবে না। পুর ভোট করার প্রস্তুতি শুরু করেছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে করোনার প্রকোপে এখন সবই তা বন্ধ হয়ে গিয়েছে।

