পুলিশের কর্মীদের খাবারের জন্য ভ্রাম্যমাণ ক্যান্টিন

Kolkata Police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে পুলিশকে খাবার জোগাচ্ছে ভ্রাম্যমাণ ক্যান্টিন। শহরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকেই বেরোচ্ছেন না কেউ। টানা ডিউটি পুলিশের। সূত্রের খবর, নাকা চেকিং থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, এসবের জন্য দীর্ঘক্ষণ পথে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুলিশকর্মীদের। বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দিলেও পুলিশকর্মীদের নাওয়া-খাওয়ার ঠিক নেই। অন্যদিকে দোকানপাট বন্ধ থাকায় খাবার কিনে খাওয়ারও উপায় নেই। এই অবস্থায় কলকাতা পুলিশের কর্মীদের খাবার জোগাচ্ছে পুলিশের ভ্রাম্যমাণ ক্যান্টিন। সূত্রের আরও খবর, ভ্রাম্যমাণ ক্যান্টিনের সূচনা করেছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আপাতত দুটি এই রকমের ক্যান্টিন ব্যবস্থা চালু হয়েছে। একটি ট্র্যাফিক পুলিশের জন্য। অন্যটি থানা বা আইনশৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত পুলিশকর্মীদের জন্য। প্রতিদিন সকাল ও বিকেলে শহরের বিভিন্ন প্রান্তেই টহল দিচ্ছে এই ভ্রাম্যমাণ ক্যান্টিন। জানা গিয়েছে, যেখানে বেশি সংখ্যক পুলিশকর্মী ডিউটি করছেন, সেখানে হাজির হচ্ছে খাবার বোঝাই এই গাড়ি। আপাতত এই ক্যান্টিনে থাকছে চা, সিঙ্গারা, কচুরি, স্ন্যাক্স ও জল। থাকছে চায়ের বন্দোবস্তও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *