পেনশন গ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এই করোনা পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের সুরাহা করতে ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ । এর আগে প্রবীণদের পেনশন চালু রাখতে নভেম্বরের মধ্যে তা জমা দিতে হত । এক্ষেত্রে জানা গিয়েছে, যদি পেনশন প্রাপকের বয়স সীমা ৮০ কিংবা তারও উর্দ্ধে হয় তাহলে অক্টোবরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে জমা দিতে হবে । কর্মীবর্গ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ এ কথা জানিয়েছেন । আবার রিজার্ভ ব্যাঙ্ক-এর নির্দেশ মোতাবেক ভিডিও মারফত গ্রাহকদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু রাখার বিষয়টি খতিয়ে দেখার কথাও বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে ।

