ভারতীয় সেনার হাতে পাঁচ ভারতীয়কে ফিরিয়ে দিল চীন

arunachal border

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতীয় সেনার হাতে পাঁচ ভারতীয়কে ফিরিয়ে দিল চীন। আজ সকালে তাদের ফিরিয়ে দিয়েছে চীন। সূত্রের খবর, অরুণাচল প্রদেশের কিবিথু বর্ডার পোস্ট দিয়ে নিয়ে আসা হবে ওই পাঁচ ভারতীয়কে জানা যায়।

আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রী এই খবর জানান। কিছু দিন আগে পাঁচ ভারতীয়কে অরুণাচল থেকে অপহরণ করার ঘটনা ঘটে ছিল। অরুণাচল পুলিশ জানায় চীনের সেনাবাহিনী ওই পাঁচ ভারতীয়দের অপহরণ করেছে। চীন প্রথম থেকেই তা অস্বীকার করে আসছিল কিন্তু অবশেষে তারা স্বীকার করে। সম্প্রতি চিনের সঙ্গে সংঘাতের সময়ভি এই অপহরণের অভিযোগ সামনে আসে। তারপরেই চীন স্পষ্ট ভাষায় এ ব্যাপারে জানায় যে তারা কিছুই জানে না।

প্রসঙ্গত, গত রবিবার একথা জানান মন্ত্রী কিরণ রিজিজু।তিনি ওইদিন এক সাংবাদিকের ট্যুইটের উত্তরে একথা জানান। উল্লেখ্য, ওই সাংবাদিক প্রশ্ন ছিল, পাঁচ অপহৃতের বিষয়ে কী খবর এসেছে। ওই ট্যুইটের জবাবে মন্ত্রী জানান, ভারতীয় সেনা ইতিমধ্যেই চীনা সেনাবাহিনীকে হটলাইনে মেসেজ পাঠিয়েছে। এখনও পর্যন্ত কোনও জবাব মেলেনি। কিন্তু পরে চীন ওই পাঁচ ভারতীয়ের চীনে উপস্থিতির কথা স্বীকার করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *