ভারত বায়োটেকের টিকা তৈরি হওয়ার সম্ভাবনা ডিসেম্বরেই

Vaccine 1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষ বর্ধন কিছুদিন আগে বলেছিলেন ভারত বায়োটেকের টিকা তৈরি হয়ে যাবে ডিসেম্বরেই। অর্থাৎ জানুয়ারি থেকেই এই টিকাকরণ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। আপাতত পশুর ট্রায়ালে চূড়ান্ত সফল এই কোভ্যাকসিন। কোভ্যাকসিনের নির্মাতা সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশুর শরীরে করোনার সংক্রমণ সাফল্যের সঙ্গে আটকেছে কোভ্যাকসিন। স্তন্যপায়ী অন্য প্রাণীর উপরও ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে, মানুষের ওপরেও তার প্রয়োগ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার তৈরি করা করোনা ভ্যাকসিন তৃতীয় স্তরের ট্রায়ালে আটকে যায়। কারণ এই ভ্যাকসিন নেওয়ার পর কিছু ব্রিটিশ স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। ফলে ব্রিটেনে এর ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সূত্র ধরে আপাতত ভারতও এর ট্রায়াল বন্ধ রেখেছে। এখন বায়োটেকের কোভ্যাকসিন এবং জাইডাস ক্যাডিলার জাইকভ ডি-এর ওপরই ভরসা দেশবাসীর। বিশেষজ্ঞদের ধারণা, এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয় যে, এ বছরের শেষে ভারত বায়োটেকের টিকা বাজারে আসবেই। মাস প্রোডাকশন এত তাড়াতাড়ি সম্ভব নয়। তাছাড়া টিকার নিরাপত্তা, স্বেচ্ছাসেবীদের উপর ট্রায়ালের রিপোর্ট সবই প্রতি মুহূর্তে বদলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *