Road RepairOthers 

রাস্তা সারাইয়ের অভিনব উদ্যোগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জীবাণুর সাহায্যে রাস্তা সারাবে বিজ্ঞান মন্ত্রক। জীবাণু রোগ ছড়িয়ে থাকে। অন্যদিকে জীবাণু আবার রাস্তা সারাই করছে। সূত্রের খবর, স্বয়ংক্রিয় পদ্ধতিতে রাস্তা মেরামতির জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। জানা গিয়েছে, এরফলে নিজে থেকেই রাস্তা বা পথঘাটে তৈরি হওয়া গর্ত বা ফাটল ভরাট হয়ে যাবে। সূত্রের আরও খবর, রাস্তা তৈরির সময় প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে মেশাতে হবে বিশেষ মাইক্রোবস বা জীবাণু। সেক্ষেত্রে রাস্তায় সামান্য গর্ত তৈরি হলেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তা সারাই হয়ে যাবে। এক্ষেত্রে কমে যাবে পথ দুর্ঘটনা। পাশাপাশি আর্থিক ব্যয়ও কমবে।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি গ্রামে এই পরীক্ষায় সাফল্য পাওয়া গিয়েছে। এবার সারা দেশে এই পদ্ধতি গ্রহণের ব্যাপারে প্রস্তুতি নিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রক। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্ত টিআইএফএসি-র (টেকনোলজি ইনফর্মেশন ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল) বিজ্ঞানীদের সূত্রে জানা গিয়েছে, এই ধরনের অভিনব উদ্যোগ এর আগে কখনও নেওয়া হয়নি। রাস্তা সারাইয়ের এই পদ্ধতির সবকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে আর্থিকভাবে কী প্রভাব পড়তে পারে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞ বিজ্ঞানীদের সূত্রে জানা যায়, জীবাণুর মাধ্যমে কীভাবে স্বয়ংক্রিয়ভাবে রাস্তা মেরামতি করা যায় এক্ষেত্রে রয়েছে কিছু পরিকল্পনা। রাস্তা তৈরির সময়ই বিশেষ পদ্ধতিতে ইমারতি সামগ্রীর সঙ্গে মাইক্রোবস মিশিয়ে দিতে হবে। এক্ষেত্রে সেগুলি জল-হাওয়ার সংস্পর্শে না আসবে, ততক্ষণ তাদের কোনও কার্যক্ষমতা থাকবে না। জানা গিয়েছে, রাস্তায় ফাটল বা গর্ত তৈরি হবে, ঠিক তখনই তার মাধ্যমে জল ও হাওয়ার সংস্পর্শে আসবে ওই মাইক্রোবস।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সূত্রের খবর, জল-হাওয়া লেগে ‘প্রাণ’ পাবে জীবাণু। সেক্ষেত্রে বংশবিস্তার করবে। বিশেষ ওই জীবাণু থেকে নির্গত হবে ক্যালসাইট-টাইপ নামে এক ধরনের বস্তু। ক্যালসাইট হল ক্যালসিয়ামের এক প্রকার। জীবাণু থেকে নির্গত ওই ক্যালসাইট-টাইপ ওই বস্তু পুনরায় বুজিয়ে দেবে রাস্তার ফাটল বা বিভিন্ন গর্তগুলি। তা সম্ভব হবে স্বল্প সময়ের মধ্যেই। এই ব্যবস্থা সঠিকভাবে বাস্তবায়িত হলে বেঁচে যাবে অনেক সময়। মন্ত্রক সূত্রে আরও জানা যায়, মাইক্রোবসের বদলে রাস্তা তৈরির সামগ্রীর সঙ্গে ন্যানো-ফাইবার মিশিয়েও স্বয়ংক্রিয় এই পদ্ধতির প্রয়োগ করা সম্ভব। তবে দুটি পদ্ধতিরই বিচার-বিবেচনা করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment