পঙ্গপালের দঙ্গল দক্ষিণ দিল্লির বিস্তীর্ণ এলাকায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পঙ্গপালের দল প্রথমে হামলা চালায় রাজস্থানে৷এরপর একে একে পঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাতে হানা দেয় পঙ্গপাল।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে ৪ প্রজাতির পঙ্গপাল দেখা গিয়েছে৷যথা- মরুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল৷ এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হল মরুভূমির পঙ্গপাল।গুরুগ্রামের পর পঙ্গপালের দল আছড়ে পড়ল রাজধানী দিল্লিতে৷ এর আগে ছেয়ে গিয়েছিল গুরুগ্রামের আকাশ।যার মধ্যে কয়েক কোটি পঙ্গপাল হানা দিয়েছে দিল্লিতে৷সূত্রের খবর, দক্ষিণ দিল্লির ছতরপুর এলাকা ছেয়ে গিয়েছে পঙ্গপালে।প্রশাসনকে তত্পর হওয়ার নির্দেশ দেওয়া৷পঙ্গপালের দল প্রথমেই আছড়ে পড়ে ফসলের উপর। পরে ফসলের ক্ষতিও করে ব্যাপক৷ সেই কারণেই দিল্লির কৃষি দফতর প্রতিটি জেলাশাসককে বিশেষ নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন।পাশাপাশি বন দফতরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।ডিজে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার সুপরামর্শও দেওয়া হয়েছে।অন্যদিকে পঙ্গপাল দেখা যায় সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে।

