আসামের কাজিরাঙায় বিপন্ন বন্যপ্রাণী

Rhinoceros

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্লাবিত কাজিরাঙা। সেখানে বিপন্ন বন্যপ্রাণ।প্রাণ বাঁচাতে জাতীয় সড়কে ঘুরছে গণ্ডার সূত্র্রের খবর, জলমগ্ন হয়ে পড়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান ।জানা গিয়েছে,পার্কের ৮০টি ক্যাম্প জলমগ্ন । অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ।২২ মে থেকে অসমের বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর। সম্প্রতি লাগাতার বৃষ্টির কারণে চিন্তা বেড়েছে প্ৰশাসনের।এর মধ্যেই জলমগ্ন হয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানের বেশ এলাকা।এর মধ্য বেশ কিছু নীচু এলাকাও জলমগ্ন।প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে সংরক্ষিত অরণ্যের বন্যপ্রাণীরা।এমনকী হাতি, গন্ডার, বাইসন, হরিণ খুঁজে নিচ্ছে বাঁচার ঠিকানা।বিপদের আঁচ পেয়ে বন্যপ্রানীরা রাস্তায় উঠে পড়ছে।৩৭ নম্বর জাতীয় সড়কে একটি গণ্ডারকে ঘুরে বেড়াতে দেখেছেন স্থানীয় মানুষ।পরে বনদফতরকে খবর দেওয়া হয়।নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়েছে গণ্ডারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *