কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন অতীন

atin ghosh 0222

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কোনও সহযোগিতা করেনি, এমনই অভিযোগ করলেন অতীন ঘোষ। তিনি জানিয়েছেন, রাজ‍্য এক নজিরবিহীন সময়ের মধ্যে দিয়ে চলছে। করোনা ভাইরাস পরিস্থিতি ও লকডাউনের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা আমূল পাল্টে গিয়েছে।

সূত্রের খবর, শনিবার কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি অভিযোগ করে জানিয়েছেন, রাজ্যের কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার মানুষের কোনও সহযোগিতা করেনি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বাংলার মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে। সেই টাকা নিজেদের সঞ্চয় বৃদ্ধির জন্য ব‍্যবহার করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *