পাক দলের বিরুদ্ধে লিটনের সেঞ্চুরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে লিটনের সেঞ্চুরি। ১১৩ রানের অপরাজিত ইনিংস লিটন দাসের। প্রথম দিনের শেষে ভাল জায়গায় রয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের স্কোর ৪ উইকেট ২৫৩ রান। লিটন দাস ছাড়াও মুশফিকুর রহিম অপরাজিত ৮২ রান করেছেন। পঞ্চম উইকেট জুটিতে তাঁরা ২০৪ রান সংগ্রহ করেন। মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর অনবদ্য ব্যাটিং করেন লিটন ও মুশফিকুর।

