Madrasa StudentsEducation Others 

২৩ জুলাই ত্রিস্তর মাদ্রাসার ফল প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ত্রিস্তর মাদ্রাসার ফল প্রকাশ ২৩ জুলাই। মাদ্রাসার ৩টি স্তরে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল আগামী ২৩ জুলাই বেলা ১১টায় সল্টলেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বেলা ১২টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ও এসএমএসে পড়ুয়ারা ফল জানতে পারবেন। ওয়েবসাইটগুলি হল- http://www.wbbme.org, http://wbresults.nic.in, http://www.exametc.com। এক্ষেত্রে আরও জানা যায়, ১টার পর জেলার মাদ্রাসা শিক্ষার আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। করোনা আবহের জেরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো এবার হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষাও বাতিল হয়েছে। এবার বিশেষ পদ্ধতির মাধ্যমে মূল্যায়নের পর ফল প্রকাশ করা হচ্ছে।

Related posts

Leave a Comment