এমসিসি প্রেসিডেন্ট স্টিভন ফ্রাই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এমসিসি ক্রিকেট ক্লাবের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ব্রিটিশ অভিনেতা স্টিভন ফ্রাই। তিনি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ক্লেয়ার কোনরের স্থানে আসছেন। ২০১১ সালে স্টিভন ফ্রাই এমসিসি-র সদস্য হয়েছিলেন। ক্রিকেটপ্রেমী হিসাবে তাঁর জনপ্রিয়তা রয়েছে। তিনি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,এই মনোনয়ন পেয়ে গর্বিত।

