Messi-2Others Sports 

বার্সেলোনায় সমাপ্তি মেসি-যুগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বার্সেলোনা ছাড়লেন মেসি। ঘোষণা করেছে ওই ক্লাব। বার্সেলোনায় শেষ হল লিওনেল মেসি-যুগ। আর্থিক ও পরিকাঠামোগত প্রতিবন্ধকতার কারণেই নতুন চুক্তি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বার্সেলোনা। ২১ বছরের অভিযান শেষ হল আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির। ২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনায় পা রেখেছিলেন তিনি। লা মাসিয়া অ্যাকাডেমিতে পাঠ শুরু হয়েছিল ফুটবলের। ২০০৩-০৪ সালের মরশুমে বার্সেলোনা ‘সি’ দলের হয়ে ১০ ম্যাচে ৫টি গোল করেছেন মেসি। ২০০৪-০৫ সালের মরশুমে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে ২২ ম্যাচে ৬টি গোল করেন। ২০০৪-২০২১ সাল পর্যন্ত ৭৭৮ ম্যাচে ৬৭২টি গোল রয়েছে তাঁর। গোল করার জন্য সহায়তা করেছেন ২২৮টি ক্ষেত্রে। ক্লাবের হয়ে সাফল্য পেয়েছেন লা লিগা – ১০ বার, কোপা দেল রে – ৭ বার, স্পেনীয় সুপার কাপ – ৮ বার, চ্যাম্পিয়ন্স লিগ – ৪ বার, উয়েফা সুপার কাপ – ৩ বার ও ফিফা ক্লাব বিশ্বকাপ – ৩ বার।

Related posts

Leave a Comment