Milkha Singh-1Others 

অ্যাথলিট তারকা মিলখা সিং প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চণ্ডীগড়ের একটি হাসপাতালে প্রয়াত হলেন অ্যাথলিট তারকা মিলখা সিং (৯১)। মৃত্যুকালে তিনি রেখে গেলেন গলফার পুত্র জীব মিলখা সিং ও ৩ কন্যাকে। উল্লেখ করা যায়, অতি সম্প্রতি মিলখা সিং করোনায় হারিয়েছেন স্ত্রী নির্মল কৌরকে। সূত্রের খবর, মিলখার করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে নজির গড়েছিলেন তিনি। ৪০০ মিটারে চতুর্থ স্থান দখল করেছেন। এটি মিলখার খেলোয়াড় জীবনের সেরা পারফরম্যান্স। তিনি ৪ বারের এশিয়ান গেমসে সোনা জয়ী হয়েছেন। ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসেও চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

Related posts

Leave a Comment