বিজ্ঞান মন্ত্রকের নয়া স্যানিটাইজার স্প্রে মেশিন

Covid-spray electrostatic disinfection

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার ৩৬০ ডিগ্রি ঘুরেই একেবারে স্প্রে করা যাবে। সূত্রের খবর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এমন একটি অভিনব স্যানিটাইজার স্প্রে যন্ত্র তৈরি করেছে। কোভিড-স্প্রে ইলেক্ট্রস্ট্যাটিক ডিসইনফেকশন মেশিনটির নাম দেওয়া হয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই যন্ত্রটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে, বিশেষত কোভিড হাসপাতাল ও কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতে। নতুন কোভিড স্প্রে যন্ত্রটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে চন্ডীগড়ের সিএসআইআর-সিএসআইও তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, বর্তমান সিস্টেমটি কেবলমাত্র হাসপাতালের অর্ধেকই জীবাণুমুক্ত করতে পারে। তবে বাকি ৫০ শতাংশে কিছুই করা যায় না। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত হুইলচেয়ারগুলির প্রায় ৮৫ শতাংশ দূষিত। কোনও হাসপাতালের বিছানার ৫০ শতাংশেরও বেশি সম্পূর্ণ জীবাণুমুক্ত করা সম্ভব নয়। যা এই মুহূর্তে করোনার পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনক। এই বিষয়টি মাথায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই যন্ত্রটি আবিষ্কার করেছে।

মন্ত্রকের পক্ষ থেকে আরও জানিয়েছে, বাজারচালিত যন্ত্রগুলি কোনও বস্তুকে ১৮০ ডিগ্রি ঘোরানোর মাধ্যমে জীবাণুমুক্ত করতে পারে। প্রচলিত যন্ত্রগুলির পক্ষে একেবারে কোনও কিছুর সম্পূর্ণ জীবাণুমুক্ত করা সম্ভব নয়। কোভিড-স্প্রে মেশিনে এই সমস্যা নেই। এক্ষেত্রে ড্রপলেটের আকারও খুব ছোট। এজন্য কোভিড-স্প্রে বাজারে সাধারণ যন্ত্রের চেয়ে কমপক্ষে সাত থেকে আট গুণ বেশি কার্যকর। এই যন্ত্র ভাইরাস আরও দ্রুত নিষ্ক্রিয় করতে সক্ষম। একবার চার্জ হয়ে গেলে ব্যাটারি ১০থেকে ১২ ঘন্টা ধরে কাজ করতে পারে। স্প্রে ট্যাঙ্কারে ১০ থেকে ১৫ লিটার তরল ধরে রাখতে পারে। যদি এই যন্ত্র ব্যবহার করা যায় তবে খুব কম স্যানিটাইজার স্প্রে করে বেশিরভাগ অংশই এক মুহুর্তে সংক্রামিত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *