অলিম্পিকে বিশেষ শিক্ষা চানুর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০১৬ সালে রিয়ো অলিম্পিক্স থেকে বিশেষ শিক্ষা নিয়েছিলেন তিনি। কীভাবে বড় মঞ্চে সাফল্য পেতে হয়। ভারতীয় মহিলা ভারোত্তোলক মীরাবাই চানু মন্তব্য করেছেন, ‘রিয়ো অলিম্পিক্স থেকে অনেক শিক্ষা পেয়েছি। বিশেষ করে, দুর্বলতা কাটিয়ে উঠে কীভাবে নিজেকে পদক জয়ের উপযুক্ত করে তোলা যায়, তা উপলব্ধি করেছি। টোকিও-য় নিশ্চয়ই সফল হব’।

