অলিম্পিক্স হওয়া উচিত- মত সঞ্জীবের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে বিপর্যস্ত বিশ্ব। দ্বিতীয় দফার নতুন সংক্রমণের জন্য টোকিও অলিম্পিক্সের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে সংশয়। ভারতীয় শ্যুটার সঞ্জীব রাজপুত এ বিষয়ে জানিয়েছেন, যে-কোনও অবস্থায় অলিম্পিক্স হওয়া উচিত। এ বিষয়ে তাঁর বক্তব্য, এবার আমাদের বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে। অলিম্পিক্সে পদক না পেলে এতদিনের কঠোর পরিশ্রম বিফলে যাবে, তা কখনও চাই না।

