পুজোর ভাসানে এসে গঙ্গায় নিঁখোজ স্কুলছাত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পরিবারের সদস্যদের সঙ্গে পুজোর সামগ্রী ভাসান দিতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক স্কুলছাত্র। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জগদ্দলের মেঘনার গঙ্গার ঘাটে। সূত্রের খবর, নিখোঁজ ছাত্রের নাম নীরজ পাসোয়ান, বয়স ১৪। নীরজ স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনির ছাত্র। তাঁর বাড়ি মেঘনা মোড় এলাকায়। সেদিন সকালে সাড়ে ছটা নাগাদ পুজোর জিনিসপত্র ভাসান দিতে আসে নীরজ। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন মহিলা ও দুই কিশোর স্নান করতে নেমেছিল। এক মহিলা গভীর জলে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে নীরজ ও বিট্টু এগিয়ে যায়। কিন্তু জলের স্রোতে তিনজনেই অনেক দূরে চলে যায়। ওই মহিলা ও বিট্টুকে বাঁচানো সম্ভব হলেও, নীরজ তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বিপর্যয় মোকাবিলার দল এসে নীরজের খোঁজে গঙ্গায় তল্লাশি চালায়। তাঁদের অভিযোগ নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাসিতে অনেকক্ষন পরে বিপর্যয় মোকাবিলা দল উপস্থিত হয়। ডুবুরি নামিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরের খোঁজ চালানো হয়েছিল কিন্তু কোনও হাদিস পাওয়া যায়নি।

