বঙ্গোপসাগরে নিম্নচাপের দারুন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

alipore-meteorological-department

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের দরুন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত। সোমবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি এই মুহূর্তে থামবে বলে মনে হচ্ছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত দক্ষিবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে ৷ মঙ্গলবার অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৷ বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দুই চব্বিশ পরগনায়। কলকাতায় আজ, মূলত মেঘলা আকাশ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও অস্বস্তি থাকবে। সারাদিনে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও জানা যায়, উপকূবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড় হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *