mangpu rabindranathOthers Travel 

মংপু রবীন্দ্রভবন এবার নবরূপে আরও আকর্ষণীয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:নতুন সাজে সেজে উঠতে চলেছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত মংপু রবীন্দ্রভবন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মংপু রবীন্দ্রভবন পেতে চলেছে নবরূপ ।সূত্রের খবর, অত্যাধুনিক সাংস্কৃতিক হল ঘর তৈরি করা হচ্ছে।পাশাপাশি মিউজিয়াম থেকে বাংলো সবই নবরূপে সাজানো হচ্ছে। মংপু পরিদর্শনের পর একথা জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এ বিষয়ে তিনি জানিয়েছেন,আগে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো সেই হল ঘরটির আমূল পরিবর্তন করা হচ্ছে। কবিগুরুর মিউজিয়ামও সেজে উঠছে। এই মিউজিয়ামে বিশ্বকবির নিজের হাতে লেখা একাধিক কবিতা রয়েছে। যে বিছানায় তিনি ঘুমোতেন, যে চেয়ারে বসে লিখতেন সবই ঠাঁই পেয়েছে মিউজিয়ামে।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই এসব খারাপ অবস্থায় ছিল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর তৎপরতা শুরু করেছে। তারা সংস্কারের কাজ করছে।পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সূত্রের খবর,দীর্ঘদিন বিদ্যুৎহীন হয়ে রয়েছে ভবনটি। দ্রুত বিদ্যুৎ সংযোগ করা হবে বলেও জানা গিয়েছে। উত্তরবঙ্গে বা পাহাড়ে বেড়াতে এসে অনেক পর্যটকই চলে আসেন রবীন্দ্র স্মৃতি-বিজড়িত মংপুতে।পর্যটকদের কাছে অতি প্রিয় দর্শনীয় স্থান হতে চলেছে মংপু।আবার রবীন্দ্রভবনেই গড়ে উঠছে বিলাস বহুল রেস্ট হাউস। এক্ষেত্রে ডাইনিং থেকে ডরমেটারি সবই থাকছে পর্যটকদের জন্য।

Related posts

Leave a Comment