সাইকেলের ব্যবহার বাড়ানোর জন্য পরিকাঠামো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্মার্ট সাইকেল স্ট্যান্ড। সূত্রের খবর, করোনা আবহে সাইকেলের ব্যবহার বাড়ানোর জন্য পর্যায়ক্রমে পরিকাঠামো তৈরি করছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ও হিডকো। একথা মাথায় রেখে ওই কর্মসূচির অংশ হিসেবে নজরুল-তীর্থ সাবওয়ের কাছে সেফ-স্মার্ট সাইকেল স্ট্যান্ডের সূচনা হয়েছে। এক্ষেত্রে উপস্থিত ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সাইকেল স্ট্যান্ডে এলইডি বোর্ড, সিসি ক্যামেরার নজরদারি ও চার্জিং পয়েন্ট রাখা হয়েছে। আবার সাইকেল লেন, ট্র্যাক, সিগন্যাল ও পাবলিক বাই-সাইকেল শেয়ারিং সিস্টেম চালু হয়েছে নিউটাউনে।

