FactoryOthers 

লকডাউন পরবর্তী পর্যায়ে শিল্পোৎপাদনে উন্নতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চড়ল খুচরো মূল্যবৃদ্ধির হার। মাথা তুলে রয়েছে মূল্যবৃদ্ধি। পরপর দুটি ঋণনীতিতে সুদ কমায়নি রিজার্ভ ব্যাঙ্ক। ঋণের চাহিদা বাড়ানোর দাবি ছিল। সূত্রের খবর, সেপ্টেম্বরে আরও বেড়েছে খুচরো মূল্যবৃদ্ধি। পরিসংখ্যান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, উৎসবের মরসুমের আগে মূলত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির উপরে ভর করে তা পৌঁছেছে ৭.৩৪ শতাংশে। আবার কল-কারখানা, খনি ও বিদ্যুৎ ক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ায় আগস্টে শিল্পোৎপাদনও এক বছর আগের চেয়ে ৮ শতাংশ কমেছে।

এক্ষেত্রে বলা হয়েছে, এখনকার পরিস্থিতির সঙ্গে করোনা পূর্বের অবস্থাকে মিলিয়ে দেখা ঠিক হবে না। লকডাউন পরবর্তী পর্যায়ের পর শিল্পোৎপাদনে উন্নতি দেখা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, জুলাইয়ে শিল্প সঙ্কুচিত হয় ১০.৮ শতাংশ। এক মাসের মধ্যে খুব বেশি উন্নতি ঘটেনি। উল্লেখ্য, গত বছর আগস্টেও ১.৪ শতাংশ কমেছিল। ওই সময় করোনা পরিস্থিতি ছিল না। গাড়ি, আবাসন ও পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্র চাপে পড়েছে অনেক আগেই। এরপর করোনা আবহ তা আরও বাড়িয়ে দিয়েছে।

Related posts

Leave a Comment