নবরূপে সেজে উঠছে রাইটার্স

Writers building

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাকস্বাধীনতা পর্বে বিট্রিশ জমানার পুরনো চেহারায় ফিরতে চলেছে রাইটার্স বিল্ডিং। প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে এই রূপবদল হচ্ছে। ঐতিহাসিক এই মহাকরণ নতুন বছরের শুরুতেই পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, রাইটার্সের মেইন ব্লক, ব্লক-১ এবং ব্লক-২ এর যাবতীয় সংস্কার পর্ব শেষ। মার্বেল পালিশ ও দেওয়াল সংস্ক্রান্ত কাজকর্ম চলছে।

পূর্তদপ্তর সূত্রে জানানো হয়েছে, জানুয়ারি মাসেই লালবাড়ির প্রধান তিনটি ব্লক সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আরও জানা যায়, স্বাধীনতার পরবর্তী সময় রাজ্যের প্রাক্তন এই সচিবালয়ের কর্মীদের বাড়তি চাপ সামলাতে ৪টি নতুন সাদা বিল্ডিং তৈরি হয়। সংস্কারের সময় ২টি বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। বাকি ২টি বিল্ডিংয়ের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। উল্লেখ করা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স থেকে সচিবালয় সরিয়ে নিয়ে যান সংস্করণের কারণে। প্রায় ২৪০ বছরের ভারে ভারাক্রান্ত রাইটার্স সংস্কারের প্রয়োজন পড়ে। প্রসঙ্গত, ব্রিটিশ শাসনে এই বাড়ি থেকেই গোটা ভারত শাসন করত ইংরেজরা। ২০১৩ সালের শেষের দিকে নবান্ন চালু হলে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে অফিসে স্থানান্তরিত হতে সময় লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *