বাংলা নববর্ষে মুস্তাফিজুরের উইকেট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইপিএল ১৪-তে নিজের প্রথম উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের জার্সিতে প্রথম উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার। তিনি পেয়েছেন মার্কাস স্টোইনিসের উইকেট। এই উইকেট পাওয়ার পর রাজস্থান রয়্যালস ট্যুইট করেছে, ‘পয়লাতে পয়লা’। বাংলা নববর্ষে বাঙালিয়ানার রেশ দেখা গেল আইপিএল-এর বাইশ গজেও।

