পঞ্চম দফার ভোটে নজরকাড়া প্রার্থীদের একনজর

candidate and party2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পঞ্চম দফায় বহু হেভিওয়েট প্রার্থী। তৃণমূল-বিজেপি দুই শিবিরের লড়াইয়ে নজর থাকছে আম-জনতার।
উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে নির্বাচন হতে চলেছে। মোট আসন ৪৫টি। কাল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ৪৫টি আসনের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার ১৬টি কেন্দ্র , নদিয়া জেলার ৮ টি কেন্দ্র , পূর্ব বর্ধমান জেলার ৮টি কেন্দ্র ,কালিম্পংয়ের ১ টি কেন্দ্র, জলপাইগুড়ি জেলায় ভোট হবে।

হেভিওয়েট ও তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন- তৃণমূলের মদন মিত্র, চিরঞ্জিত চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, গৌতম দেব, অদিতি মুন্সি ও সুজিত বসু। অন্যদিকে বিজেপির রাহুল সিনহা, শমীক ভট্টচার্য ও পার্নো মিত্র। সিপিআইএমের মধ্যে রয়েছেন সায়নদীপ মিত্র ও অশোক ভট্টাচার্য প্রমুখ। রাজনীতি অথবা বিনোদন জগতের চেনা মুখ রয়েছে।

বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী তাপস রায়। এই আসনটিতে পর পর ২ বার বিধায়ক হয়েছেন তিনি। এবার জিতলে তাঁর হ্যাটট্রিক হবে। তাঁর বিরুদ্ধে প্রার্থী তারকা পার্নো মিত্র। এই প্রথম নির্বাচনী ময়দানে তিনি। নজর থাকবে এই কেন্দ্রের দিকে।

আলোচিত কেন্দ্র বিধাননগর। সব্যসাচী দত্ত এবং সুজিত বসুর লড়াই এই কেন্দ্রকে শিরোনামে এনেছে। দুই পোড় খাওয়া রাজনীতিবিদের ভোটযুদ্ধ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একজন তৃণমূলের বিদায়ী বিধায়ক ও দমকল মন্ত্রী। অপরজন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত রাজারহাট-নিউটাউনের বিদায়ী বিধায়ক। এবার পদ্ম শিবিরের হয়ে তিনিই প্রার্থী বিধাননগরে। এই আসনের দিকে তাকিয়ে থাকবে বাংলার মানুষ।

পঞ্চম দফায় ভোট পর্বে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এবারেও তিনি প্রার্থী দমদম আসন থেকে। রয়েছেন মদন মিত্রও। আবারও সক্রিয় রাজনীতির মঞ্চে তিনি। উল্লেখ্য,২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের কাছে কামারহাটি আসনে পরাজিত হন তিনি। উল্লেখ্য,২০১৯ সালে ভাটপাড়া উপনির্বাচনেও বিজেপি-র কাছে পরাজিত হয়েছেন। এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কে জয়ী হবেন,তা বলবে ২মে। কামারহাটির এই আসনের দিকে নজর থাকবে।

তৃণমূল শিবিরের আর এক হেভিওয়েট প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। রাজনীতিতে পর পর দু’টি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। তৃতীয়বার বারাসত কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী এই অভিনেতা। আবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী রাজ্যের মন্ত্রী গৌতম দেব। এই কেন্দ্রেই ২০১১সাল এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবার পঞ্চম দফার হেভিওয়েট তালিকার অন্যতম প্রার্থী। পঞ্চম দফার ভোটে প্রার্থী রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নজরে তিনিও। পাশাপাশি রাজারহাট-নিউটাউন, রাজারহাট গোপালপুর ,বারাসাত, দেগঙ্গা ও হিঙ্গলগঞ্জের ভোট লড়াই নিয়েও উন্মাদনা রয়েছে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *